Pratibad
নাগরিকত্ব --পীযূষকান্তি বিশ্বাস আমার জিভেতে জন্ম নিয়েছে অমোঘ শব্দমালা, সেখানে কি তবে শৃঙ্খল পরাই আসছে ভোটের খেলা । দলিল আছে, পরিচয় আছে, আছে গো মাটির টান তবু কেন আমায় দিতে হবে আজ কাগজের প্রমাণ । আমার আধার, ভোট আমারও, কাগজ দেখতে এসে যথা খুশিমতো পুশ করে দাও ওপার বাংলাদেশে ? আমি এ মাটির, আদি বাসিন্দার আমারই ভূমি স্বত্ত্ব, তবুও আমাকে ছিন্ন করেছো বেনামী নাগরিকত্ব? হয়তো আমার পোশাকে কিম্বা মুখের কথায়, তোমাদের লাল রক্তচক্ষু সন্দেহ খুঁজে বেড়ায় । মনে রেখো দেশ মানচিত্র নই বরং একটা বিশ্বাস, কেউ কেড়ে নিতে পারে না সামান্য পুশব্যাক উপহাস। শোনো হে শাসক, কাগজের দোহাই দিও না আর মিছে, আমার রক্ত মিশে আছে মাটির প্রতিটা ইঞ্চির নিচে। পরিচয়পত্রে নাগরিক কোথায় দেখেছো একবার ভেবে অত সহজ না দেশছাড়া করা ? বাঙালি জবাব দেবে । দিল্লি থেকে ওড়িশা আজ শঙ্কিত প্রতিটি প্রাণ, বিচারের নামে চলছে এদেশে দেশান্তর ফরমান? কাঁটাতারের বেড়া আজ কি তবে ভোট বিচারক হবে আমার পিতার হাড়গোড় যেখানে মিশেছে সগৌরবে ? শিকড়ছাড়া করবি বলে তো বেশ চোখ রাঙালি মুঠিবদ্ধ হাত উঠেছে জেগে, রাস্ট্রজুড়ে বাঙালি ।...