Boseda
একটাই ফটো (১) আমার দশ বছরে বালীতেই নতুন পাড়াতে এসে উঠলাম। এটা - আমাদের নিজেদের একতলা বাড়িতে তিনটা ঘর, বারান্দা, রান্নার ঘর আর পায়খানার ইত্যাদি ছিল। একটা পাতকুয়াও ছিল। সামনে অনেকটা জায়গাতে ফুল সবজির বাগান ছিল। ছোট মতন ব্যাডমিন্টন কোর্ট মতো ছিল। একটা সুন্দর লালরঙের (Red oxide) মেজেওয়ালা রোয়াক ছিল, ওই রোয়াকটা আমাদের খুব প্রিয় ছিল। মা ও তাঁর কাজের ফাঁকে ওখানে বসে তাঁর ফুরসৎ এর কাজ চালাতেন। আমরা বন্ধুদের সাথে বসে আড্ডা দিতাম। মাথার উপর ছাত থাকাতে বৃষ্টিতে আড্ডার ব্যাঘাত হতো না। রাস্তার নাম ছিল যোড়া অশ্বত্থতলা লেন। এক মাথাতে আমরা যোড়া অশ্বত্থতলা বাসী হলাম। যোড়া অশ্বত্থতলা স্কুলের ঘন্টার আওয়াজ আমাদের বাড়ি থেকে শোনা যেত। আমার দাদাও ঐ স্কুলের ছাত্র ছিল। স্বাভাবিক-ভাবে নতুন বছরের শুরুতে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে গেলাম। নতুন স্কুল নতুন বন্ধু হল। অনেকের সাথে আগে থেকেই পরিচয় ছিল। (২) বালী যোড়া অশ্বত্থতলা স্কুল খুব সাধারণ পর্যায়ের ছিল। কোনো রকম ইউনিফর্মের বালাই ছিলনা। সকালবেলাতে আবশ্যিক মর্নিং প্রেয়ারের কোনো নিয়ম ছিলনা। কয়েক জন সম্ভ্রান্ত সম্পন্ন স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার সাথে সাথে শিক্ষা ব...