DESH
দেশ একটি সামগ্রিক ব্যাপার । আর বিশ্বসমাজ একটি প্রতিযোগিতা ক্ষেত্র ।এখানে আপনি যদি বলেন আমাদের দেশের কিছু লোক প্রগতি চায় এই রকম ভাবেন, সেটা দেশের ইচ্ছা হলো না । অল্প কিছু লোকের ইচ্ছা । কিংবা সবারই ইচ্ছা কিন্তু তার জন্য যথেষ্ট হাঁটতে মানুষ প্রস্তুত না । আধিপত্যবাদঃ কোথায় নেই ? ফোন ব্যাবহার করেন ? এখানে দক্ষিন কোরিয়ার আধিপত্য । ফেসবুক ব্যাবহার করেন ? আমেরিকার আধিপত্য । ইলেক্ট্রনিকে, চাইনিজ আধিপত্য । প্রগতি কে না চায় ? কিন্তু প্রগতির জন্য প্রাথমিক ভাবে দেখে নিই কয়েকটা জিনিস লাগে । ১) প্রাকৃতিক সম্পদ ২) মানব সম্পদ ২-১) মেধা ও উৎকর্ষতা ২-২) স্কিলস বা ট্রেইনিং ২-৩) কোলবোরেশন বা যুগ্মপ্রয়াস মধ্যযুগীয় পরিবেশে আমরা দেখেছি প্রাকৃতিক সম্পদ, সাম্রাজ্যবাদ ও ধর্মিয়করণ । মানব সম্পদ ডেভেলপমেন্ট আমরা কয়েকটি দেশেই আবদ্ধ দেখেছি । নানান পরিবর্তনের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ১৯০০ পরবর্তী সালের পরবর্তী সময়ে 'স্কিলস বা ট্রেইনিং পৃথিবীর কোনে কোনে পৌছে গেছে । ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে আমরা দেখছি কোলেবোরেশনের যুগ । অর্থাৎ যুগ্মপ্রয়াসের যুগ...